সেই সন্ধ্যেটার কথাই ধরো; যেই প্রথম সন্ধ্যায় তুমি আমার হাতটি ধরেছিলো
খুব শক্ত করে আঙ্গুলের ভাজে আঙ্গুলগুলো মিলিয়ে দিলে-
জানো কি যেনো হয়ে গেলো; তুমি আচনক তোমার হাতটা ছাড়িয়ে নিলে;
আমি রাগে, দুঃখে, ক্ষোভে আকাশ পানে তাকানোর চেষ্টা করলাম।
আস্ত আকাশট তখন বৃষ্টি হয়ে আমার চোখের ওপর ভেঙ্গে পড়লো!
আকাশের দিকে তাকানোটা তোমার চোখে লেগেছিলো বইকি!
তুমিও হয়তো হৃদয় দিয়ে অনুভব করছিলে আমায়; নয় কি?
তুমি আবার হাতটি ধরলে!
এবার কিন্তু ঘুরে এসে অন্য হাতে তোমার সজীব পরশ দিলে-
কিছু বুঝে ওঠার আগেই দেখি আমার হাতটি তোমার কোলে।
জানো? সেই হাতে আমি ভরসা পেলাম, ভালোবাসা পেলাম,
পেলাম হৃদয় নিংড়ানো প্রেম নিবেদন-
পেলাম আমার আনন্দের নতুন ভবন।
সেইযে হাতটা ধরলে, আর ছাড়লে কোথায়?
আমিও কি ছাড়তে পেরেছি বলো তোমায়?
তুমি আমায় এখন আষ্টেপিষ্ঠে বেঁধে রেখেছো, সবকিছুতে
কী এক নিদারুণ যাদু-মন্ত্রণায়। কী এক নিভৃত স্বপ্নছোঁয়ায়!
সংসদ ভবনের সামনে কিংবা বুড়িঙ্গার ধারের সেই সন্ধ্যেগুলো মনে আছে তোমার?
বৃষ্টিভেজা সেসব সন্ধ্যায় লোকারণ্যে তুমি আমায় বাহুডোরে বেঁধেছিলে?
উষ্ম সেই বাহুর স্পর্শন, আবেগ এখনো আমার হৃদীয় গহীনে, শরীরে লেপ্টে আছে-
আর হৃদয় গহীনের তোমার সেই কথামালা?
ডালপালা ছড়িয়ে পাগলা ঘোড়ার মতো ছুটছে লাগামহীন-দীগন্তহীন প্রেমের টানে।।
চলতে দাও এ প্রেম-
অন্তহীন মহাকালের পানে;
কেউ যেনো এর সমাধি না খোঁজে।
/সময়: ২৫ ফেব্রুয়ারি, ২০২৪/

Mashaallah chomotkar lekhoni
ReplyDelete